রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 

রংপুর প্রতিনিধি 
২৪ আগস্ট ২০২৬, ০৯:০১আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০১

রংপুর নগরীর মাসুয়ারপাড়ায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধার্থ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে রংপুরের মহানগর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে রাত আটটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নির্মল চন্দ্র এসব তথ্য জানিয়েছেন।

নির্মল চন্দ্র জানান, দুই আসামি ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে কী জবানবন্দি দিয়েছে তা জানাতে রাজি হননি ওসি।  

সাংবাদিকরা বারবার ওসিকে প্রশ্ন করেন, কীভাবে কী কারণে একই পরিবারের চারজনকে হত্যা করলো তারা। তবে এ ব্যাপারে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কিছুই বলতে রাজি হননি। তবে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

এদিকে, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেওয়ার পর তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা নির্মল চন্দ্র বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের আর আটক রাখার কোনো বিধান নেই। পরে রাত সাড়ে ১২টায় তাদের কারাগারে পাঠানো হয়। 

/আইএএম/
সম্পর্কিত
বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সোহাগ হত্যা: প্রত্যক্ষদর্শীসহ ২ জনের সাক্ষ্য
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: আসামিপক্ষে আপিল শুনানি শুরু
সর্বশেষ খবর
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি