ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়

হিলি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১৬:৫১ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৫১

দুই বছর বন্ধের পর ভারত ভ্রমণ ভিসা চালু করায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে বেড়েছে যাত্রী পারাপার। ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসাসহ ব্যক্তিগত প্রয়োজনে দুই দেশের যাত্রী পারাপার বাড়ায় বেড়েছে বাংলাদেশ সরকারের রাজস্ব আয়। একইসঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় প্রাণচাঞ্চল্য ফেরায় আয়রোজগার বেড়েছে শ্রমিক ও স্থানীয় দোকানিদের।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসায় হিলি দিয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন যাত্রী দুদেশের মাঝে যাতায়াত করতেন। বর্তমানে ভ্রমণ ভিসা চালু হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৬০ জনে। ফলে যাত্রী পারাপারে ট্রাভেল ট্যাক্স বাবদ রাজস্ব আয় বাড়ছে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তারা।

বৃহস্পতিবার ভারতে যাওয়া সুস্মিতা বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ভারতে আমার বোন আছে, কাকা আছে, আত্মীয়-স্বজন আছে। বেশ কিছুদিন ধরে ভ্রমণ ভিসা বন্ধ ছিল। যার কারণে যেতে পারছিলাম না। দেখা করতেও পারছিলাম না। এখন ভিসা দেওয়া শুরু হওয়ায় দীর্ঘদিন পর ভারতে যেতে পারছি। মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগছে। আমি চাই দুই দেশের মধ্যে ভ্রমণ ভিসা সবসময় চালু থাকুক।’

ভারতে যাওয়া আরেক যাত্রী পূর্ণিমা রানী বলেন, ‘আগে ভ্রমণ ভিসা একেবারেই দিচ্ছিল না ভারত সরকার। সীমিত পরিসরে মেডিক্যাল ভিসা দিচ্ছিল। ফলে ইচ্ছে থাকলেও সবাই যেতে পারতো না। এখন ভ্রমণ ভিসা চালু করায় সবাই যেতে পারছি। চিকিৎসা করানো জন্য কিংবা স্বজনদের সঙ্গে দেখা করতে এবং ঘুরতে যেতে পারছি। দীর্ঘদিন পর ভ্রমণ ভিসা চালু করায় সরকারকে ধন্যবাদ জানাই।’

ভারতে যাওয়া আরেক যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, তাদের জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা সুবিধাজনক। আমরা সহজেই যাওয়া-আসা করতে পারতেছি। এতদিন ট্যুরিস্ট ভিসা সীমিত পরিসরে চালু ছিল। এখন পুরোদমে চালু হওয়ায় আমাদের উপকার হয়েছে।’

ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার শ্রমিক রিপন হোসেন বলেন, ‌‘দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত বেড়েছে। সেইসঙ্গে আমরা যারা এখানে যাত্রীদের লাগেজ টানাসহ অন্যান্য কাজকর্ম করি তাদের আয়ও বেড়েছে। এজন্য আমরা খুশি।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ফলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। আগে যেখানে প্রতিদিন ১২০ থেকে ১৩০ যাত্রী যাতায়াত করতেন বর্তমানে তা বেড়ে ১৫০-১৬০ জন হয়েছে। সামনে আরও বাড়বে।’

/এএম/ 
সম্পর্কিত
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
ককরোচ প্রধান দিপকের বাড়িতে পুলিশের অভিযান, বিক্ষোভ ঘিরে যে বার্তা দিলেন
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা