রংপুরে ৪ খুন: জিজ্ঞাসাবাদ শেষে আসামি সিদ্ধার্থের বাবা-ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ 

রংপুর প্রতিনিধি 
৩০ আগস্ট ২০২৬, ১২:২৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:২৪

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ জনকে হত্যা মামলার আসামি সিদ্বার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ তাদের বাসা থেকে গত শনিবার রাতে আটক করে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে এসে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। 

রংপুর মহানগর ডিবি পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। 

ডিবি পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনের লাশ উদ্ধারের ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেফতার দুই বন্ধু মুগ্ধ ও সিদ্ধর্থ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা ৪ খুনের সঙ্গে সরাসরি অংশ নেওয়ার কথা শিকার করে। এর পর সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড়ভাই পার্থ দাসকে তাদের কার্যালয়ে ডেকে পাঠালেও তারা আসেনি।  ফলে শনিবার রাতে তাদের বাসা থেকে আটক করে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে রংপুর মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদে সিদ্ধর্থের বাবা ও বড়ভাইয়ের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই বাছাই করে দেখা হবে। আপাতত তাদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, ডিবি পুলিশের হাতে আটক আসামি সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাস ছাড়া পেয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের সাথে খারাপ আচরণ করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে তারা যতটুকু জানেন তাই বলেছেন।

/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি
বিগত দিনে গুমকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার করা হয়েছে: রিজভী
সর্বশেষ খবর
সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন
সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন
এক উইকেটে হেরে বিদায় বাংলাদেশের
এক উইকেটে হেরে বিদায় বাংলাদেশের
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
‘ইরানি হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নেতানিয়াহুর ছেলে
‘ইরানি হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নেতানিয়াহুর ছেলে
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল