বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো এবি পার্টির নেতার বাড়ির সীমানা প্রাচীর

লালমনিরহাট প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ২১:২৪ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২১:২৪

লালমনিরহাটে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহপ্রকাশনা সম্পাদক ফিরোজ কবিরের বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহরের বিডিআর হাট রোডে এ ঘটনা ঘটে।

ফিরোজের প্রতিবেশী ও জাতীয়তাবাদী সাইবার দল নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ আহমেদ ওরফে সম্রাটের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এ সময় বাধা দিলে ফিরোজের ভাই আইনজীবী মো. হুমায়ুন কবির ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় হুমায়ুন কবির একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফরহাদ আহমেদের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশি অস্ত্র ও বুলডোজার নিয়ে এসে ফিরোজদের বাড়ির দক্ষিণ দিকে পাকা সড়কের পাশের ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে দেন। এ সময় হুমায়ুন কবির বাধা দিলে তাকে মারধর করতে করতে সরিয়ে দেওয়া হয়। তখন হুমায়ুনের স্ত্রীকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে ফরহাদ আহমেদ বলেন, ‘আমাদের সাথে হুমায়ুন কবিরদের জমিজমার বিরোধ আছে। এ নিয়ে মামলাও আছে।’ তবে তিনি ভাঙচুরের ঘটনায় জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ‘এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ‘আমি থানায় ছিলাম না। ডিউটি অফিসার আল আমিনকে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে বাদী ফোনে জানিয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় মঙ্গলবার বিকালে বিডিআর হাট রোডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টির নেতা ফিরোজ কবির ও তার ভাই হুমায়ুন কবির। এ সময় তাদের মা তাহেরা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফিরোজ কবির বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-৩ আসনে এবি পার্টির প্রার্থী ছিলেন। ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন এবং জোটের প্রার্থীর পক্ষে কাজ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার। এসব বিষয়কে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময়ে হুমকিধমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।’

এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। গতকাল সোমবার দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেফতার এবং ফিরোজ কবিরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেফতার
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
সর্বশেষ খবর
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা?
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক