আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের

রাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১৫:১৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এ সুপারিশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা এ দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে কয়েকজন নেতাকর্মীর অস্ত্রের মহড়া ও দেশীয় অস্ত্র মজুতের ছবি-ভিডিও প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও সচেতন প্রতিনিধি হিসেবে ফেসবুকে পোস্ট দেন জিএস আরিফুল ইসলাম। এর জেরে ওই দিন সন্ধ্যায় সশস্ত্র ব্যক্তিরা শহীদ জিয়াউর রহমান হলে প্রবেশ করে তার কক্ষে ভাঙচুর চালান। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া ৮ থেকে ১০ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত হামলাকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ না করে আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা এ সুপারিশকে একপাক্ষিক ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি জানান। প্রথমত, আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সাংবাদিকদের ওপর হামলা ও হলে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, মতিহার হল সংসদের সহসভাপতি (ভিপি) তাইজুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সালাউদ্দিন আম্মার বলেন, আমরা আশা করি, সিন্ডিকেটে উপাচার্য বিষয়টি পুনর্বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আরিফুলের সঙ্গে যাদের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে, তাদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই। তাদের কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছেন, কেউ প্রক্সি পরীক্ষার্থী, আবার কেউ পুরোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফলে একজন নিয়মিত শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে তাদের পরিস্থিতি মিলিয়ে একই ধরনের শাস্তির সুপারিশ করা বৈষম্যমূলক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এখন এ বিষয়ে মতামত দেওয়ার মতো কিছু নেই। স্মারকলিপির বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে বা কি করা হবে, তা অফিসের কর্মদিবসে জানিয়ে দেব। আজ অফিস বন্ধ ছিল। আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যেই তারা এসে স্মারকলিপি দিয়ে গেছেন।

/আরএইচ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছে সংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি
সৌদির বিমানবন্দরে আবার হুথিদের হামলা, নিহত ৩
সর্বশেষ খবর
হত্যার পর পেট কেটে বস্তায় ভরে লাশ ফেললো পানিতে, যেভাবে ধরা পড়লো খুনিরা
হত্যার পর পেট কেটে বস্তায় ভরে লাশ ফেললো পানিতে, যেভাবে ধরা পড়লো খুনিরা
আটকের দিনেই দাদিকে হারালেন ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
আটকের দিনেই দাদিকে হারালেন ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, আছে চমক
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, আছে চমক
বারবার ঠান্ডা লাগছে, সারছে না কাশি? শিশুর হাঁপানির লক্ষণ চিনুন
বারবার ঠান্ডা লাগছে, সারছে না কাশি? শিশুর হাঁপানির লক্ষণ চিনুন
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ