এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল

রংপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪

প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অবমূল্যায়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি প্রশ্ন করেন, আপনারা এমপিদের পাত্তা দিচ্ছেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন, নাকি মঙ্গলগ্রহ থেকে এসেছেন? আমাদের এ দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন বেলাল। তিনি বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হলে প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন তারা।

সংসদ সদস্য বেলাল বলেন, জনগণের ন্যায্য দাবি তুলে ধরা তাদের প্রথম দায়িত্ব। প্রশাসন জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন না করলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামা ছাড়া বিকল্প থাকবে না।

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, যোগ্য ও দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে বিশেষ সুবিধা দিতে একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ডে প্রশাসন ও জনপ্রতিনিধি উভয় পক্ষই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এদিকে সংসদ সদস্যের বক্তব্যের জবাবে জেলা প্রশাসক ও সভার সভাপতি ইসরাত জাহান বলেন, আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এখানে সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সবার পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে আলোচনা করা উচিত। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নের বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সভায় রংপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
৭ কোটি টাকার পণ্য খালাসে শুল্ক ফাঁকির চেষ্টা, ধরা পড়লো যেভাবে
সর্বশেষ খবর
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াতের আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াতের আমিরের উপদেষ্টা’
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ  ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট