নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের সময় ধসে ঘটনাস্থলে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি নজমুল হক। 

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে আসাদুল হক (৩৫) এবং রংপুর সদর উপজেলার বুড়িরহাটের শিহাব (১৯)। 

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ভিশন ২০২০ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণ কাজ করছিল। বিকালে ভবনের পোর্সের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ সাটারিং খুলে ছাদ ধসে পড়ে। এতে কর্মরত ৬  শ্রমিক গুরতর আহত হন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ৬ শ্রমিককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে আসাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন। 

আহত চার জনের মধ্যে গুরতর আহত দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। উদ্ধার কাজে নেতৃত্ব দেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার। 

তিনি জানান, পৌরসভার নয়া ভবন নির্মাণ কাজ করার সময় ছাদে প্রয়োজনীয় কাঠের সাটারিং এবং ভাঁশের খুঁটি কম থাকায় ছাদ ঢালাইয়ের মালামাল লোড নিতে পারেনি। পলে ছাদ ধসে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য জামাত নেতা নুরল আমীন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী, পীরগঞ্জ থানার ওসি নজমূল হকসহ বিশিষ্টজনেরা।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না