কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:০৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

রৌমারী থানার ওসি কাওছার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।’

/এফআর/
সম্পর্কিত
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি