সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১৭:২১ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৭:২১

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন সীমান্তের অদূরে ভারতীয় অংশে অবস্থান করছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুজন নারী ও আটজন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেন ৬১ বিজিবির টহল দলের সদস্যরা। তাদের বাধায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ১২ জন বর্তমানে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়।

লালমনিরহাট ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম বলেন, ‌‘যেহেতু ওই লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি, তাই তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুই শিশু ও দুজন নারী রয়েছেন। তাদের পুশইন প্রতিহত করেছে বিজিবি। এখন ভারত সীমান্তের ভেতরে আছেন তারা। পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইলো ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইলো ঢাকা
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার