নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২২:১৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২২:১৬

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে এক পুলিশ সদস্যের ওপর পিকআপ ভ্যান তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিকআপটির চালক ও তার সহযোগীকে তাৎক্ষণিক আটক করে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর থানাধীন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বাসস্ট্যান্ড চৌরাস্তায় যানবাহন রিকুইজিশন ডিউটি করছিলেন ঠাকুরগাঁও সদর ট্রাফিক পুলিশ ও সদর থানার সদস্যরা। বিকাল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় দিক থেকে আসা ঢাকা-মেট্রো-ন-১৪-৪০১২ নম্বরের একটি হলুদ পিকআপ শহর চৌরাস্তার দিকে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল আব্দুস সালেক গাড়িটি থামার সংকেত দেন।

গাড়িটি থামলে কনস্টেবল সালেক চালককে নথিপত্র নিয়ে সার্জেন্ট শাহাজাহান আলীর সঙ্গে কথা বলতে বলেন। এ সময় পিকআপটির চালক মিজানুর রহমান (৩৮) ও তার সহকারী রায়হান আলম (২৩) নথিপত্র না দেখিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তারা কর্তব্যরত কনস্টেবল সালেককে হত্যার উদ্দেশে গাড়িটি ডান দিকে মোড় নিয়ে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় ১০-১৫ হাত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কনস্টেবলের আর্তচিৎকার শুনে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় পথচারীরা ধাওয়া করে পিকআপটি আটক করেন এবং অলৌকিকভাবে প্রাণরক্ষা পান আহত ওই কনস্টেবল।

গ্রেফতার আসামিরা হলেন— পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের (জগথা) মিজানুর রহমান ও ২ নম্বর ওয়ার্ডের (রঘুনাথপুর) রায়হান আলম।

মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামান বলেন, নির্বাচনি ডিউটিতে থাকা সরকারি চাকরিজীবীকে আঘাত, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদানসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং জামিনে মুক্তি পেলে তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আদালতে তাদের জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পরে আদালত কারাগারে পাঠান।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রলীগ নেতার প্রতারণার ফাঁদে পড়েছেন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
ছাত্রলীগ নেতার প্রতারণার ফাঁদে পড়েছেন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা
ছাত্রলীগ নেতার প্রতারণার ফাঁদে পড়েছেন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা