ভোট কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ১৭:২১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:২৮

কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যাত্রাপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চতুর্থ দফায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। এই সময়ের মধ্যে একটি বিশেষ মহল ২নং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থানান্তর করে যাত্রাপুর সমাজ কল্যাণ অফিসে নেয়। পরিবর্তিত কেন্দ্রটি একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়ির উঠান সংলগ্ন হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এ অবস্থায় পূর্বের কেন্দ্রে ২নং চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দাবি জানান তারা। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাত্রাপুর ইউনিয়নের ১, ৫, ৬, ৭ ও ৮ নং ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবিও জানান তারা।
পরে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশ নেওয়া ইউনিয়নবাসী।

 আরও পড়ুন:

টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের