১০ মে ভাঙা হবে সিসিক-এর ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট

সিলেট প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৯:২২আপডেট : ০৮ মে ২০১৬, ২০:০৫

১০ মে ভাঙা হবে সিসিক-এর ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট
সিলেট সিটি করপোরেশনের ‘খুব ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত ৩১টি ভবনের মধ্যে সিটি সুপার মার্কেটটি আগামী ১০ মে ভাঙার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের(সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ মে সকাল ১১টা থেকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে চিহ্নিত সিলেট সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন সিটি সুপার মার্কেট ভাঙার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঝুঁকি এড়ানোর লক্ষ্যে তৃতীয় তলা অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ প্রকৌশলীরা যেসব ভবন ও মার্কেট বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছেন সেসব ভবন ও মার্কেট কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে অপসারণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের পরও যারা নিজ উদ্যোগে অপসারণ করবেন না তাদের ভবন সিলেট সিটি করপোরেশন নিজ উদ্যোগে অপসারণ করবে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী এসব ভবন ভাঙার ব্যয় ভবন মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে।

অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত তিন তলা একটি ভবন ভাঙার কাজ শুরু করেছেন সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকার অনামিকা ৬৯ নম্বর বাড়ির মালিকরা। রবিবার সকাল থেকে তারা বাড়ি ভাঙা কাজ শুরু করেছেন। এই বাড়ির মালিকরা হলেন, অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ এবং সৈয়দ সাজিদুর রহমান।

রবিবার দুপুরে ভবন ভাঙার কাজ পরিদর্শন করতে যান সিসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমানসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চলতি বছরের ২১ এপ্রিল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত তাঁতীপাড়ার ৩ তলা একটি ভবন (বাসা নম্বর ৯) সিটি করপোরেশনের উদ্যোগে ভাঙার মধ্য দিয়ে সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে কাজ শুরু করে সিলেট সিটি করপোরেশনে ।

/জেবি/ এএইচ/ আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান