হবিগঞ্জে ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

হবিগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৬, ০০:০৭আপডেট : ১১ মে ২০১৬, ০০:২৮

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। নিহতের নাম আমজাদ উল্লাহ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, মঙ্গলবার দুপুরে জেলার নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে ভাড়া বাসায় পারিবারিক কলহে জড়ান আমজাদ উল্লাহর দুই ছেলে আসদ আলী ও শাহেদ আলী। আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দীন মিলে ছোট ছেলে শাহেদ আলীর ওপর চড়াও হলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আমজাদ উল্লাহ। গুরুতর আঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
স্থানীয়রা জানান, আসদ আলী ও ইসলাম উদ্দীন পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকারে জড়ো হওয়া তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে নবীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে এবং লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
ওসি জানান, পুলিশ আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করছে।
/এইচকে/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের