সিলেটে অনন্ত বিজয় দাশ স্মৃতিস্তম্ভের উদ্বোধন

সিলেট প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৮:৫৩আপডেট : ১২ মে ২০১৬, ২০:৪০

অনন্ত বিজয় দাশ দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের নামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন তার বন্ধু ও সতীর্থরা। এতে লেখা রয়েছে, ‘জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত, অনন্তকাল।’
এক বছর আগে যেখানে অনন্তকে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেখানেই এ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার দস্তিদার দীঘির পারে নির্মিত এ স্মৃতিস্তম্ভ উন্মোচিত হয়।
স্মৃতিস্তম্ভ উন্মোচনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘এ হত্যার বিচারে সরকারের কোনও আন্তরিকতা নেই। এ কারণে খুনিরা একের পর এক খুন করার উৎসাহ পাচ্ছে।’
বক্তব্যে অনন্তের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভটিকে ভবিষ্যতে আরও বড় আকার দেওয়ার দাবি জানান তারা। সেইসঙ্গে অনন্তকে স্মরণ করার মধ্যে দিয়ে মৌলবাদকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মুক্তবুদ্ধি চর্চার অবাধ ও নিরাপদ পরিবেশের দাবিও জানানো হয়।

আইনজীবী মঈনুদ্দিন জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির নেতা আনোয়ার হোসেন সুমন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজিয়া চৌধুরী, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সপ্তর্ষি দাশ।

সমাবেশ শেষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের প্রতি শ্রদ্ধা জানায় অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ, গণজাগরণ মঞ্চ, সিলেট, নগরনাট সিলেট ও সিলেট জেলা ছাত্র ইউনিয়ন।

/এইচকে/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম