নারায়ণগঞ্জে শিক্ষককে অপদস্তের প্রতিবাদে কর্মসূচি

শাবিপ্রবিতে কান ধরে দাঁড়িয়ে সহমর্মিতা জানালেন শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৪:৪০আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:৫০

শাবিপ্রবিতে কান ধরে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠবস করানোর ঘটনায় মর্মাহত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ব্যতিক্রমধর্মী এই  প্রতিবাদ কর্মসূচি পালন করেন শাবির সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মসূচির আহ্বায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগরিকা চৌধুরী, সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম নোমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, মুশতাক আহমদ, শাহরিয়ার সোহান, খইরুম কামেশ্বর, স্বপন আহমেদ প্রমুখ।

এ সময় সাগরিকা চৌধুরী বলেন, এ ধরনের নেক্কারজনক ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে তরান্বিত করে। আমরা মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে শ্যামল কান্তি ভক্ত স্যারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সংশ্লিষ্ট সবারর শুভ বুদ্ধির উদয় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে শুক্রবার দুপুরে তাকে  লাঞ্ছিত, মারধর ও কান ধরে উঠবস করানো হয়। ঘটনার সময় সেখানে এমপি সেলিম ওসমান উপস্থিত ছিলেন।

তবে পুরো বিষয়টি ‘পরিকল্পিত’ ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। তার দাবি, ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটানো হয়েছে। এর আগেও কয়েকবার চেষ্টা করে তাকে পদচ্যুত করতে ব্যর্থ হয়েই এবার ধর্মের মতো স্পর্শকাতর বিষয়টিকে সামনে আনা হয়েছে। গত ৮ মে, ক্লাশে পড়ানোর সময় এক ছাত্রকে প্রহারের ঘটনার পরেই মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ওই পরিকল্পা করা হয় বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার ওই প্রধান শিক্ষক।

এদিকে, ঘটনা তদন্তে রবিবার বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ক্ষেপিয়ে তোলা হয় গ্রামবাসীকে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম