এক লাফে ৬শ’ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ‘স্কলার্সহোম’

সিলেট প্রতিনিধি
৩১ মে ২০১৬, ১৯:২১আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:২৯

এক লাফে ৬শ’ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ‘স্কলার্সহোম’ ছাত্রপ্রতি এক লাফে ৬শ’ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্কলার্স হোম কর্তৃপক্ষ। স্কলার্স হোমের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হাফিজ মজুমদার এডুকেশন ট্রাস্ট এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর শিক্ষার্থীদের কোনও বেতন বাড়ছে না তবে আগামী বছর প্রত্যেক শিক্ষার্থীর বেতন বাড়বে ৪০০ টাকা করে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই বেতন বাড়কে জুলাই মাস থেকেই।
জানা গেছে, ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও সদস্য সচিব লোকমান উদ্দিন চৌধুরীর সঙ্গে রবিবার রাতে আন্দোলনকারী নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাফিজ মজুমদার ট্রাস্টের সদস্যসচিব লোকমান উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
লোকমান উদ্দিন চৌধুরী জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত স্কলার্সহোমের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বর্তমান নিয়মেই বেতন পরিশোধ করবে। তবে, আগামী জানুয়ারি থেকে এসব ক্লাসের শিক্ষার্থীদের বেতন ৪০০ টাকা হারে বাড়ানো হবে। এছাড়া, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ এসব ক্লাসের শিক্ষার্থীদের বর্তমান বেতন ১৪শ’ টাকার স্থলে ২ হাজার টাকা করেই পরিশোধ করতে হবে। 

স্কলার্স হোম অভিভাবক ফোরামের আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওল জানান, স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদারের সঙ্গে তারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। প্রতিষ্ঠানের ৬টি ক্যাম্পাসের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ অবস্থায় তারা ৩১মে থেকে তাদের পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করেছেন।

বৈঠকে অভিভাবকদের পক্ষে অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রকৌশলী মাহমুদ, ময়নুল ইসলাম, রয়ফুল হক, বিশ্বজিৎ দেব রায়, জান্নাত আরা খান পান্না ও শেখ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সাধারণ সম্পাদক লোকমান উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।

ইংলিশ মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান (ন্যাশনাল কারিকুলাম) স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাসিক বেতন ১৪০০ টাকা নেয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। শিক্ষার্থী ভর্তি করার সময় অভিভাবকদের কাছ থেকে আগামী বছরের শুরুতে ২০০ টাকা করে বাড়ানো হবে এমন অঙ্গীকারনামা নিয়েছিলেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু, সম্প্রতি কর্তৃপক্ষ মাসিক বেতন ১৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা ধার্য করেন। এ নিয়ে সিলেটে স্কলার্স হোমের ৬টি ক্যাম্পাসের অভিভাবকরা একযোগে আন্দোলন শুরু করেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। গত বুধবার তারা ক্যাম্পাস সমূহের সামনে মানববন্ধন করেন এবং ৩০মে’র মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন। এ অবস্থায় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে।

আরও পড়ুন: সাভারে পুলিশের পোশাক পরে ছিনতাই 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম