
শেষ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা আসনে ১২৩ ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল ইসলাম আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ১২টি ইউনিয়নে কেন্দ্র ১১৩টি, ৪৯৫টি বুথ আছে।
তিনি বলেন, সব কেন্দ্রকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন পাশাপাশি সব ধরনের প্রস্তুতি রয়েছে।
/এসটি/







