বড় ভাইয়ের হাতে নিহত ছোট দুই ভাইয়ের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ২০:৫৯আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২০:৫৯

বড় ভাইয়ের হাতে নিহত ছোট দুই ভাইয়ের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইন ঘাট উপজেলার লক্ষ্মীনগর গ্রামের মানান হাওর থেকে শনিবার সকালে বড় ভাই এর হাতে নিহত ছোট দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা-মায়ের কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা চেয়ে না পাওয়ায় বড় ভাই নুরুল ইসলাম (২০) বুধবার দুপুরের পর ছোট দুই ভাইকে হাওরের পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন-উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮)।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, নূরুল ইসলাম বিদেশ যাওয়ার টাকা দেওয়ার জন্য কিছুদিন ধরে তার বাবা-মাকে চাপ দিচ্ছিল। পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে অপারগতা জানালে নুরুল তার দুই ভাইকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী প্রথমে শ্বাসরোধ করে ও পরে হাওরের পানিতে ডুবিয়ে দুই ভাইকে হত্যা করে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ঈদের আগের দিন বুধবার বেলা ২টায় নূরুল ইসলাম তার ছোট দুই ভাইকে নিয়ে স্থানীয় একটি বাজারে যায়। কিন্তু এরপর আর তারা বাড়ি ফেরেনি। বুধবার রাত ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন মাটিচাপা গ্রামে নূরুল ইসলামকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা বার্তা বলার এক পর্যায়ে ছোট দুই ভাইকে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন :  কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের