হবিগঞ্জে ছাত্রাবাস ও ভাড়াটেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা

হবিগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ১৩:০৪আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৩:১৩

হবিগঞ্জ হবিগঞ্জে মেস, ছাত্রাবাস, হোটেল ও ভাড়াটেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে বেশ কয়েকটি সরকারি গোয়েন্দা সংস্থাসহ পুলিশ বাহিনীর সদস্যরা। জেলা গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন। হবিগেঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূঁইয়া জানান, ছাত্রাবাস, মেস ও হোটেলসহ সব সন্দেহভাজন এলাকায় পুলিশের তল্লাশি চালানো হচ্ছে।
ঊর্ধ্বতন ওই কর্মকর্তা আরও জানান, জেলার ৬টি পৌরসভা ও ৮টি উপজেলা সদরসহ প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জেলা সদরসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। পৌরসভার সঙ্গে সমন্বয় করে এ তথ্য সংগ্রহের কাজ করা হবে।
হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিভিন্ন আবাসিক এলাকার ভাড়াটিয়াদের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ইতিমধ্যে কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের তথ্য দিয়ে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

হবিগঞ্জের সর্ব্বোচ্চ বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী জানান, জঙ্গি তৎপরতা ঠেকাতে প্রতিটি ক্লাসে সচেতনতামূলক ভাষণ দিতে শিক্ষকদের বলা হয়েছে। কলেজে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনিক কর্মকাণ্ড জোর ধার করা হয়েছে।

হবিগেঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূঁইয়া জানান, ছাত্রাবাস, মেস ও হোটেলসহ সব সন্দেহভাজন এলাকায় পুলিশের তল্লাশি চালানো হচ্ছে। এ জন্য পুলিশ, র‌্যাব, আনসার গ্রামপুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। উপজেলা পর্যায়ে নিজ নিজ থানায় গোয়েন্দা ইউনিট নিয়মিত কাজ করছে। হবিগঞ্জ জেলাকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে পুলিশ তৎপর রয়েছে।

/এইচকে/

আরও পড়ুন: টঙ্গীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে র‌্যাবের অভিযান, জেএমবি'র দক্ষিণাঞ্চল প্রধানসহ ৪ জঙ্গি আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম