জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবি শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৬:৩৫আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৬:৪২

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবি শিক্ষার্থী আটক জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ইফ্ফাত আহমেদ নাহিদ বিশ্বদ্যিালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
শাবির সহকারী প্রক্টর জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুপুরের দিকে জালালাবাদ থানা পুলিশের উপস্থিতিতে আইপিই বিভাগের এ শিক্ষার্থীকে আটক করে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে তাকে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সে যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বেশ কিছুদিন আগে শাবি থেকে আজিজ নামে তার আরেক সহপাঠীকে গ্রেফতার করা হয়।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগে ওই ছাত্রকে আটক করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস

মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

 /বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম