সিলেটে পুলিশের ওপর হামলা: ৩৫ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২১:২৫আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:২৭

সিলেট নগরীর আম্বরখানায় সোমবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৫ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে বিমানবন্দর থানার এসআই মো.শাহীন মিয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। সিলেটে পুলিশের ওপর হামলা: ৩৫ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এজাহারে ২০ জনের নাম উল্লেখ রয়েছে। বাকি ১৫ জন অজ্ঞাত।

এজাহারভুক্ত আসামি মাসুদ কামাল সুফি, খলিলুল ইসলাম, রুবেল আহমদ, টিএম রায়হান, বিশ্বজিত দাস বিসু, শোয়েব আহমদ, জালাল উদ্দিন, শামসুর রহমান, ডালিম ও আকিল আহমদকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে আম্বরখানা পয়েন্ট দিয়ে চৌহাট্টার দিকে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে ঢুকতে চান ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফীর নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বিমানবন্দর থানা পুলিশের এসআই  শাহীন, এএসআই আজিজ ও ফরহাদ এবং কনস্টেবল মুসলেম, আব্বাস  ও আলফাজ আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা পালানোর সময় পুলিশ মাসুদ কামাল সুফি ও ছাত্রলীগকর্মী সাহেদসহ ১০ জনকে আটক করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আরও পড়ুন: ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম