জঙ্গি সন্দেহে শাবি’র আরও দুই শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ০০:২১আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০০:৩১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) জঙ্গি সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। ওই দুই শিক্ষার্থী হলেন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের রোকনুজ্জামান রানা এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ সেশনের মেহেদী হাসান তুহিন। শাবি'র সহকারি প্রক্টর সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে সুরমা ও তপোবন আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের এএসপি সুজন বলেন, সন্দেহের ভিত্তিতে শাবির দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই ও ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করা হয়। ৩ আগস্ট আটক করা হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে। এ ছাড়া ১৮ আগস্ট আটক হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।

/এআরএল/

আরও পড়ুন: 

বিধিমালা চূড়ান্ত: স্বতন্ত্র প্রার্থী হতে সিটিতে ৩০০, উপজেলায় ২৫০ ভোটারের স্বাক্ষর লাগবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান