হবিগঞ্জে বজ্রাঘাতে ২ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৭

হবিগঞ্জে বজ্রাঘাতে ২ জন নিহত হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রাঘাতে দুজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে নবীগঞ্জ উপজেলার কারগাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, নবীগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের কৃষ্ণ গোপাল দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পাশে হাওরে ধান ক্ষেতে কাজ করতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা শুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, লাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা আসলে লাশ দিয়ে দেওয়া হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম