হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫২

সংঘর্ষ হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের আবুল কালাম ও সানোয়ারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকাল ১১টায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  গুরুতর আহত অবস্থায় মামুন (২৪), জাহেদ আলী (৩২), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৪), ফারুক (৩৫), আশ্রব (৫০), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৫) ও মাহফুজসহ (২২) ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক  করেছে পুলিশ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালে ফের সংঘর্ষের সময় ১০ জনকে আটক  করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:
কুষ্টিয়ায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২

/বিটি/  

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান