চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১১ দিন আমদান-রফতানি বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৭:০৫

মৌলভীবাজার দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজলোর চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১৬ অক্টোবর পর্যন্ত (১১ দিন) আমদানি-রফতানি বন্ধ থাকবে। স্টেশনের কাস্টমস সুপারেনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী এমরান আহমদ, রিমন আহমদ, বদরুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট রমাপদ সেন, সোহেল আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের ত্রিপুরার মনু শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষ দুর্গাপূজার লম্বা ছুটি কাটাচ্ছেন। সেখানে ১১ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তাদের সঙ্গে সমন্বয় রেখে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়েও পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।

স্টেশনের কাস্টমস সুপারেনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চলবে।

/এআরএল/

আরও পড়ুন: 

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের