বিশ্বের দরবারে উন্নয়নের মডেল বাংলাদেশ: তথ্য সচিব

মৌলভীবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ০১:৫২আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০১:৫৪

মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন তথ্য সচিব মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ।
বৃহস্পতিবার বিকালে একটি বাড়ি একটি খামার, নিরাপত্তা, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশসহ ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেন তথ্য সচিব মরতুজা আহমদ।
তথ্য সচিব মৌলভীবাজার জেলার প্রশংসা করতে গিয়ে বলেন, মৌলভীবাজার জেলাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর এই জেলা। বিশেষ করে পাহাড়, প্রকৃতি চা বাগান গুলো শুধু বাংলাদেশেই নয় বিদেশেও সুনাম কুড়িয়েছে। এই জেলাকে বিদেশে মডেল হিসেবে তুলে ধরার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করায় তিনি সভায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তথ্য সচিব সরকারের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কার্যক্রম চলেছে এর জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। এগুলো অস্বীকার করার কোনও সুযোগ নেই। সচিব আরও বলেন, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে যে আমরা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছি। তিনি আরও বলেন, আমাদের এ বছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এ বাজেটের ৬০% হলো গরীব ও প্রান্তিকদের জন্য। আমাদের সাফল্যে জাতিসংঘ আমাদের অ্যাওয়ার্ড দিয়েছে।

তথ্য সচিব প্রধান মন্ত্রীর ভিশন এর কথা উল্লেখ করে বলেন, মালয়েশিয়ার মাহতীর মোহাম্মদ একটি ভিশন ঘোষণা করায় মালয়েশিয়া তার লক্ষে পৌঁছেছে। আমাদের প্রধানমন্ত্রী ও ভিশন ঘোষনা করেছেন দেশকে লক্ষ্যে নিয়ে যাবার। পরিশেষে আইনের শাসন যাতে বজায় থাকে সকলকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মাসুকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক মহিলা এমপি হুসনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল সামান্ত, জেলা জজ আদালতের পিপি আজাদুর রহমান আজাদ সিনিওর সাংবাদিক সরওয়ার আহমদ প্রমুখ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-সচিব মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের