সিলেট ওসমানী বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১০:৪৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১১:৫২

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বার উদ্ধার
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩শ গ্রাম যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ আহমদ।

তিনি জানান, কাস্টমসের কাছে খবর আসে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং (২২৮) তে বুধবার সকাল সাড়ে ৬টায় বিশাল স্বর্ণের চালান আসছে। বিমানটি বন্দরে অবতরণ করার পরই শুরু হয় অভিযান। এ সময় বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। সন্দেহজনক অনেককেই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কেউই স্বীকার করেনি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান