সিলেটে দুদকের মামলায় মুক্তিযোদ্ধা কমান্ডার গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:৫২

গ্রেফতারের প্রতীকী ছবি দুর্নীতির মামলায় সিলেটে মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলেকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ নভেম্বর) রাত ৮টায় দুদক কর্মকর্তারা তাকে পুলিশের সহযোগিতায় সিলেট নগরের তালতলা থেকে গ্রেফতার করেন।

মামলার আসামি সুব্রত মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলার ইউনিট কমান্ডার। তিনি নগরীর চালিবন্দর এলাকার সমতা ৫নং বাসার মৃত সুবোধ চক্রবর্তীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে কোটি টাকা আত্মসাৎ করে রেকর্ডপত্র সরবারহ না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। দুদকের সিলেট জেলার উপপরিচালক রেভা হালদার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
১ সেপ্টেম্বর মামলাটি দায়ের হলেও বিষয়টি গোপন ছিল। সুব্রত সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, সিলেট মুক্তিযোদ্ধা প্রকল্পের ১৪ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৩টি কম্পিউটার, মুক্তিযোদ্ধাদের সাহাযার্থে বিগত ২০০৭ সালে কোরবানির ঈদে সিলেট সিটি করপোরেশন থেকে ইজারা প্রদানকৃত কয়েদির মাঠের গরুর বাজার থেকে গরু, মহিষ ও ছাগল বিক্রির খাজনা বাবদ প্রাপ্ত টাকা আত্মসাৎ করেছেন। এসব অপরাধের দায় থেকে অব্যাহতি পাওয়ার অপচেষ্টায় লিপ্ত থেকে তিনি রেকর্ডপত্র সরবরাহ করতে বিরত ছিলেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম