হবিগঞ্জে সীমান্ত থেকে মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ২২:৪০আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২২:৪২

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৈতন্যপুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে ওইদিন বিকালে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের বাড়ির পাশে একটি টিলায় মাটি কাটার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টায় দিকে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে মাধবপুর থানায় জমা দেয়। পরে পুলিশ মঙ্গলবার রাতে মর্টার শেল উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, যুদ্ধের সময় ওই স্থানে মুক্তিযোদ্ধাদের বাংকার ছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ওই বাংকারে মর্টার শেলটি থেকে যায়। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা বিশেষজ্ঞ দল দ্বারা এটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে তা তিনি বলতে পারেননি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের