দিরাই বোমা হামলা মামলা: দুই মেয়রের জামিন নামঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১৩:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৩:৩০

আদালতে আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জের দিরাই বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া ওই মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই আমল গ্রহণকারী  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে হাজির করা হলে আদালত উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে এ আদেশ দেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত হয় ও  ২৯ জন আহত হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায়  তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে  আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে সময় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এপিপি শহীদুল হাসমত খোকন বলেন, ‘মামলার অধিকতর তদন্তে দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। তাই তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’  অপরদিকে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, আদালতের এ আদেশের ওপর তারা উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যাবেন।

আরও পড়ুন- 


বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম