হবিগঞ্জে ১০০ টাকার জন্য শিশুকে বেঁধে নির্যাতন!

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২১:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২১:২০

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে এবার ১০০' টাকার জন্য ১১ বছরের এক শিশুকে ঘরের খুটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। নির্যাতিত শিশুর নাম আশিক মিয়া। তাকে স্থানীয় মেম্বার সফিকুর রহমান সাপু উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মানিক মিয়ার ছেলে আশিক মিয়া স্থানীয় আলহাজ আব্দুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। সম্প্রতি সে একই গ্রামের লেবাস উল্লার ছেলে সোহেল মিয়ার কাছ থেকে ১০০ টাকা ধার নেন। আশিক ২০ টাকা করে পরিশোধ করার অঙ্গিকার নিয়ে ২ কিস্তি দিয়ে দেয়। কিন্তু সোমবার সোহেল তাকে বাকি টাকার জন্য প্রকাশ্যে ঘরের খুটির সঙ্গে বেঁধে আশিককে নির্যাতন করে। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় মেম্বার তাকে ছাড়িয়ে নেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু জানান, যে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, স্থানীয় লোকমুখে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান