পটকা মাছ খেয়ে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১৩

পটকা মাছ খেয়ে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম শিফাতুন্নেছা (৪০)। বুধবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই হাসপাতালে মঙ্গলবার একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।  এনিয়ে মোট ৬ জন পটকা মাছ খেয়ে মারা গেছেন।

শিফাতুন্নেছা উপজেলার উত্তর মহাইল গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আমরা পটকা মাছের ব্যাপারে এলাকাবাসীদের সচেতন করে যাচ্ছি। এছাড়াও থানাধীন এলাকাগুলো মনিটরিং এ রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিফাতুন্নেছার মৃত্যু হয়।

উত্তর মহাইলের কয়েকজন বাসিন্দারা জানান, পটকা মাছ খেয়ে সিলেট ওসমানী হাসপাতাল ও নগরের বিভিন্ন ক্লিনিকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) আরও ৩০জন ভর্তি হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী