মোরগের মৃত্যুর জেরে সংর্ঘষ, প্রাণ গেলো দুজনের

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ০৮:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৯:০২

মোরগের মৃত্যুর জেরে সংর্ঘষ, প্রাণ গেলো দুজনের

গৃহপালিত মোরগের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন, আবুল কালাম (৪৫) ও আব্দুল আলীম (২২)। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শনিবার এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। এলাকায় অন্যান্য আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের আবুল কালাম ও তাজুল ইসলামের পরিবারের মধ্যে মোরগের মৃত্যুকে কেন্দ্র করে কথাকাটা হয়। পরে বিষয়টি নিয়ে মামলা পর্যন্দ গড়ায়। দোয়ারাবাজার থানায় দুইপক্ষই মামলা করেছিল। শনিবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ওই বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে আবুল কালাম মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল আলিমকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমেক সুজা মামুন বলেন, নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থল থেকে জানান, এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ সেখানে অবস্থান করে বেশ কয়েটি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, লাশগুলো থানায় রয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম