সুনামগঞ্জে ভূমিকম্প আতঙ্কে ২ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ১৭:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:২৪

সুনামগঞ্জ সুনামগঞ্জে ভূমিকম্প আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের হাসামপুর গ্রামের হিরণ মিয়া (৬০) ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার  (১৫)।
স্থানীয়রা জানান, হিরণ মিয়া ঘুমন্ত অবস্থায় ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার ভূমিকম্পের সময় চার তলা বাসার সিড়ি বেয়ে নিচে নামার সময়  হোচট খেয়ে পড়ে যায়। এ সময় আতঙ্কে তার স্ট্রোক হয়।   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ফ্যাক্টরির এমটিএস বিভাগের কর্মরত শ্রমিক সামছুল হকের মেয়ে।

জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন ও ছাতক থানার ওসি মো. আশেক সোজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার বিকাল ৩টা ৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ত্রিপুরার আগরতলার কাছে আম্বাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। গভীরতা ছিল ৩৬.১ কিলোমিটার।

/এআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী