সুনামগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১২:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:০৭

সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেলেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্য বিবাহ মুক্ত করতে সারা দেশে একটি প্রকল্প বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে ২০১৫ সাল থেকে সুনামগঞ্জের প্রতিটি ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার) বিভাগীয় কমিশনার সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করলেন। একই সঙ্গে লাখো কণ্ঠে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে না বলার বিষয়টি গিনেজ বুকে অর্ন্তভুক্ত হওয়ার পথে।’

সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজ সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ একে বারে নির্মূল করা না হলেও জেলার প্রত্যেকটি মানুষ সচেতন হয়েছে।’

বাল্যবিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সহকারী কমিশনার মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, নারী নেত্রী শীলা রায়সহ অনেকে।

/এফএস/

আরও পড়ুন- 

রাস্তা-ফুটপাত-ড্রেন মেরামতে সীমাহীন গাফিলতি

পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি: শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র ১২৩৮ টাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম