ভোট না দেওয়ায় টাকা ফেরত চেয়ে লিখিত অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৬:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪

মৌলভীবাজার মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থী টাকা ফেরত চেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন সূত্রে জানা জায়, মো. মবশ্বির আহমদ গত ২৮ ডিসেম্বর ০৯ নং ওয়ার্ডে টেংরাবাজার, মনসুরনগর, আখাইলকুড়া, চাঁদনীঘাট ও একাটুনা ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে (হাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮ ভোট পান। ওই ওয়ার্ডে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আতাউর রহমান (উটপাখি)।
পরাজিত প্রার্থী মবশ্বির আহমদ গত ১৯ জানুয়ারি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন, তিনজন সংরক্ষিত মহিলা সদস্য ও চারজন সাধারণ সদস্যে তাকে ভোট দেবেন বলে মিথ্যা আশ্বাস ও প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।  
অভিযোগে উল্লেখ করা হয়, ভোট দেবেন বলে ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম ৩০ হাজার টাকা; ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা সদস্য ইয়ারুন নেছা ৩০ হাজার টাকা; ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রুপিয়া বেগম ৩৫ হাজার টাকা; ১ নং ওয়ার্ড সদস্য মো. মতিন মিয়া ৫০ হাজার টাকা; ২নং ওয়ার্ড সদস্য বিক্রম গৌড় ৩০ হাজার টাকা; ৩নং ওয়ার্ড সদস্য মো. পাবলু মিয়া ৫০ হাজার টাকা ও ৭নং ওয়ার্ডের সদস্য মো. রিপন মিয়া ৫০ হাজার টাকা ধার নিয়েছেন।
তবে অভিযুক্তরা এ বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেন, আমাদের বিরুদ্ধে মবশ্বির আহমদ এরকম কোনও প্রমাণ দেখাতে পারবেন না।
এ বিষয়ে রাজনগর টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান বলেন, এ ধরনের কোনও অভিযোগ আসেনি।
তবে অভিযোগকারী মো. মবশ্বির আহমদ জানান, তিনি নিজেই চেয়ারম্যানের কাছে এ অভিযোগ দাখিল করেছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি