শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

শাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫২

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা দায়ের হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ক্রিকেট খেলায় মারামারির ঘটনায় আইপিই বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নামসহ আরও  ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

মামলার বিবাদীরা হলেন এমবিএ প্রথম সেমিস্টারের মৃন্ময় দাস ঝোটন (যুগ্ম সাধারণ সম্পাদক), সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. জাকির খান (ক্রীড়া সম্পাদক), একই বিভাগের অসীম বিশ্বাস (স্কুলছাত্র বিষয়ক সম্পাদক), ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের আবুল হাসান মোল্লা, একই বিভাগের রনি তালুকদার, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহদি হাসান স্বাধীন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাক মিয়া (দপ্তর সম্পাদক) প্রমুখ।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত আটজন ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি