সিলেট কারাগারে রায় পড়ে শোনানো হয়েছে জঙ্গি রিপনকে

সিলেট প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৪:০৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৪:০৫

সিলেট কেন্দ্রীয় কারাগার (সংগৃহীত) সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গি দেলওয়ার হোসেন রিপনকে ফাঁসির রায় পড়ে শোনানো হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে তাকে রায় পড়ে শোনানো হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রিপন এখনও প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘হুজি নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলওয়ার ওরফে রিপনের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি ফ্যাক্স এর মাধ্যমে  আমরা হাতে পেয়েছি। পরে সিলেট কারাগারে থাকা রিপনকে বেলা পৌনে ১২টার দিকে রায় পড়ে শোনানো হয়েছে। তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সেটি আগামী সাত দিনের মধ্যে আমাদের জানাতে হবে।’

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।

রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বোক্ত রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। চলতি বছরের ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ সে আবেদন খারিজ হয়। পরে মঙ্গলবার (২১ মার্চ) রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

প্রাণ ভিক্ষা চাইবেন মুফতি হান্নান

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান