বড়হাটে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে

নুরুজ্জামান লাবু ও সাইফুল ইসলাম, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ ২০১৭, ০৯:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০৯:১৫

বড়হাটের জঙ্গি আস্তানা মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পৌনে ৮টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছেছেন। যে কোনও সময় অভিযান শুরু হবে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে  একটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। এই অভিযানে এক পুরুষ, দুই নারী ও চার শিশু মারা যায়।  

অভিযান শেষ হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকলে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে বড়হাটে ঘিরে রাখা আস্তানায় অভিযান শুরু হবে। মঙ্গলবার থেকে ঘিরে রাখা বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালানো প্রসঙ্গে মনিরুল বলেন, ‘রাতে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা থাকে। অন্ধকারে নানা রকম ঝুঁকি থাকতে পারে। সে কারণে সকালে অভিযান পরিচালনা হবে।’

বড়হাটের জঙ্গি আস্তানা

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে আবার অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়। শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, কুমিল্লার কোটবাড়ীতেও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে এক জঙ্গি অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

/এফএস/

আরও পড়ুন-

নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ

নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

‘নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য’

জঙ্গিরা আত্মঘাতী হয়েছে: মনিরুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম