বড়হাটে চলছে 'অপারেশন ম্যাক্সিমাস'

নুরুজ্জামান লাবু ও সাইফুল ইসলাম, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ ২০১৭, ১০:০৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১০:৪৭

বড়হাটের জঙ্গি আস্তানা মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে 'অপারেশন ম্যাক্সিমাস'। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিটে অভিযান শুরু হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ওই বাড়ির ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

শুক্রবার সকাল ৭টার দিকে ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। পৌনে ৮টার দিকে সিটিটিসি'র সোয়াট টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে  একটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। এই অভিযানে এক পুরুষ, দুই নারী ও চার শিশু মারা যায়।   বড়হাটের জঙ্গি আস্তানা

অভিযান শেষ হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকলে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে বড়হাটে ঘিরে রাখা আস্তানায় অভিযান শুরু হবে। মঙ্গলবার থেকে ঘিরে রাখা বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান চালানো প্রসঙ্গে মনিরুল বলেন, ‘রাতে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা থাকে। অন্ধকারে নানা রকম ঝুঁকি থাকতে পারে। সে কারণে সকালে অভিযান পরিচালনা হবে।’

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে আবার অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়। শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, কুমিল্লার কোটবাড়ীতেও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে এক জঙ্গি অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। সেখানেও যে কোনও সময় অভিযান শুরু হবে।

/এফএস/

আরও পড়ুন-



নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

‘নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য’

জঙ্গিরা আত্মঘাতী হয়েছে: মনিরুল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান