রাগিব আলীকে আদালতে হাজির না করায় সিলেট জেল সুপারকে শোকজ

সিলেট প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ২০:১৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২০:২১

রাগিব আলী

রায় আগে আসামি রাগিব আলীকে আদালতের হাজির না করায় সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়াকে শোকজ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ শোকজ করেন। এছাড়াও জেল সুপারকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে আদালতে এ বিষয়ে ব্যাখা দেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি সিলেটের তারাপুর চা বাগান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) আলোচিত এ মামলার রায়ের তারিখ ধার্য করা হয়েছে জানিয়ে আদালত থেকে গত ৪ এপ্রিল একটি অবহিত পত্রও দেওয়া হয়। কিন্তু পত্র পেয়েও কারা কর্তৃপক্ষ মামলার আসামি আব্দুল হাইকে আদালতে পাঠালেও এ মামলার প্রধান আসামি রাগিব আলীকে কেন পাঠায়নি, তা জানতে চেয়ে আদালত সিনিয়র জেল সুপার ছগির মিয়াকে শোকজ করেছেন। এমনকি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়টি জানতে চেয়েছেন আদালত। এ আদেশের অনুলিপি আইজি ঢাকা ও ডিআইজ প্রিজন সিলেটের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে আদালতের নির্দেশে দুপুর সাড়ে ১২টায় রাগিব আলীকে নিয়ে আসা হয়। এসময় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়াও আদালতে আসেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিয়িনর জেল সুপার ছগির মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, কারাগারে আব্দুল হাই ও রাগিব আলীকে সকালে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে নিয়ে যাওয়ার সময় আব্দুল হাইকে নিয়ে গেলেও রাগিব আলীকে নিয়ে যায়নি। এটা পুলিশের ভুল।

এ ঘটনায় আদালত শোকজ  করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শোকজ করেছেন বলে আমরা শুনেছি। কিন্তু এখনও কোনও কাগজপত্র পাইনি।’

উল্লেখ্য প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি সিলেটের তারাপুর চা বাগান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এসময় আদালতের কাঠগড়ায় আলীর ছেলে আব্দুল হাই উপস্থিত ছিলেন। রাগীব আলীসহ পাঁচ কারাদণ্ডপ্রপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পাড়তে পারেন: এইচএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শিক্ষককে অব্যাহতি, তিন ছাত্রকে বহিষ্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম