জঙ্গি নেতা রিপনের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার

মৌলভীবাজার প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৮:২১আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:২২

জঙ্গি নেতা দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি জঙ্গি নেতা দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি যেকোনও সময় কার্যকরের ঘোষণায় তার বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিপনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কোনাগাঁও গ্রামে।


এর আগে রবিবার (৯ এপ্রিল) দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শিশু, নারী ও পুরুষসহ প্রায় ১২ জন রিপনের সঙ্গে দেখা করে ২৫ মিনিট কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ার বিষয়টি তাকে জানানো হয়।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আবু ইউসুফ (কুলাউড়া সার্কেল) বলেন, রবিবার বিকাল থেকে পুলিশের একটি দল কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামে রিপনের বাড়িতে নিরাপত্তার জন্য অবস্থান নেয় পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা খোঁজ খবর রাখছি। পাশাপাশি রিপনের গ্রামের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হলে তিনজন নিহত হন। আহত হন অন্তত ৭০ জন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের বিচারিক আদালত হুজি প্রধান মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিপক্ষ এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
আপিলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। ১৯ মার্চ এ রায়ও খারিজ করে দেন আদালত। পরে রিভিউ খারিজের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২১ মার্চ প্রকাশিত হয়। পরদিন মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করে কারাগারে পাঠান বিচারিক আদালত সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান