মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি: সন্তুষ্ট আনোয়ার চৌধুরীর স্বজনরা

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৩ এপ্রিল ২০১৭, ১০:১১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১০:১৪

জগন্নাথপুরে আনেয়ার চৌধুরীর বাড়ি বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলার ঘটনায় মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন জগন্নাথপুরবাসী ও আনোয়ার চৌধুরীর স্বজনরা।

জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের প্রভাকরপুর চৌধুরী বাড়ির বাসিন্দা আনোয়ার চৌধুরীর চাচাতো ভাই শাহ রুমি চৌধুরী বলেন, ‘আনোয়ার চৌধুরী বিশ্বের বুকে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার ওপর জঙ্গিরা গ্রেনেড হামলা করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আদালতে হামলাকারিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আমরা খুশি।’ আর যেন কেউ কারও ওপর জঙ্গি হামলা করতে না পারে সেজন্য তিনি সরকারের সজাগ দৃষ্টি রাখার দাবি জানান।

আনোয়ার চৌধুরীর নাতি মো. রুমেন চৌধুরী বলেন, ‘দাদা বৃটিশ রাষ্ট্রদূত হওয়ার পরও সাদামাটা জীবনযাপন করতেন। তার কোনও শত্রু ছিল না। তবে কেন জঙ্গিরা তাও ওপর গ্রেনেড হামলা করলো বুঝতে পারছি না। আজ প্রায় একযুগ পর এর বিচারের রায় কার্যকর হলো। বিচারে আমরা সুন্তুষ্ট।’

চাচাতো বোন মোছা. মমতা চৌধুরী বলেন, ‘আনোয়ার চৌধুরীর শৈশব কেটেছে প্রভাকরপুর গ্রামে। এ গ্রামের প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি কিছুদিন লেখাপড়া করেছেন। তার মতো মানুষকে বোমা হামলা করে জঙ্গিরা মেরে ফেলতে চেয়েছিল যা মোটেও কাম্য নয়।’

অপর চাচাতো ভাই এমরান চৌধুরী বলেন, ‘শাহ জালালের পূণ্য ভূমিতে জঙ্গিরা বোমা হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল। জঙ্গিদের মিশন সফল হলে বাংলাদেশ এক উজ্জ্বল প্রতিভাবান কূটনীতিককে হারাতো।’

পাটলি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের ইউপি সদস্য মো. ছায়েদুর রহমান ছায়েদ বলেন, ‘জঙ্গিরা দেশ ও জাতির শত্রু।এদেরকে নির্মূল করতে হবে। আনোয়ার চৌধুরী শুধু সুনামগঞ্জবাসীর গর্ব নয় সারা বাংলাদেশের গর্ব। তাকে হত্যা করে দেশের অপূরনীয় ক্ষতি করতে চেয়েছিল।

জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ বলেন, ‘আনোয়ার চৌধুরী জগন্নাথপুরের কৃতি সন্তান। তার ওপর যারা গ্রেনেড হামলা করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর হওয়ায় জগন্নাথপুরবাসী কৃতজ্ঞ।’

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন বলেন, ‘আনোয়ার চৌধুরী শুধু জগন্নাথপুর নয় বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র তার মামলার আসামিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হলো।’

জগন্নাথপুরের বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদিদের সমূলে উৎপাটন করতে হবে। জগন্নাথপুরবাসী একযুগ অপেক্ষায় ছিল। এখন রায় কার্যকর হয়েছে এজন্য তারা ন্যায় বিচারের জন্য যারা জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উল্লেখ্য সিলেটের হযরত শাহজালালের (রা.) মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। এরপর তিন আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মুফতি হান্নান ও বিপুলের এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে রিপনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম