প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ০৪:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৪:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ এপ্রিল রবিবার সুনামগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন বুধবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা করেছে।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বিভিন্ন সরকারি কার্যালয়ের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে প্রশাসন গুরুত্ব সহকারে নিয়েছে।  প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রয়োজনে স্থান পরিবর্তন করা হতে পারে।

জেলা প্রশাসক জানান, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ নেবেন না বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।

সভায় হেলিপেড নির্মাণে এলজিইডিকে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুৎ ও পিডিবিকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভাকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, পুলিশ সুপার বরকত উল্লা খান, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সাবেরা আক্তার প্রমুখ।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান