হবিগঞ্জে নৌকা ডুবে শিশু নিহত, নিখোঁজ ১

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১৪:২২আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৪:২২

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচং হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এছাড়া আরেকটি নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের একটি ধানের নৌকা স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তার ৮ বছরের শিশুপুত্র প্রদীপ সরকার নিখোঁজ হয়।
অপরদিকে, একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় একই উপজেলার পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০) নামে এক কৃষকের নৌকা। এরপর থেকেই কৃষক রঞ্জন দাশ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আহাদ জানান, স্থানীয় লোকজন শিশু প্রদীপের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। লাশ সৎকারের জন্য ইউনিয়ন অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিখোঁজের ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম