সুনামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৭, ১০:৩৯আপডেট : ০২ মে ২০১৭, ১০:৪০

আগুন সুনামগঞ্জ শহরের কালিবাড়ি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। সোমবার (১ মে) রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পানের দোকানের মিটার থেকে শর্ট সার্কিটের আগুন লেগে পুরো মার্কেটে ছড়িয়ে যায়। এসময় আগুনে ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকতুল্লা খাঁন।
সুনামগঞ্জ ফায়ার সার্র্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী জানান, আগুনে ১১টি দোকান পুড়ে গেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম