ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে ৬ মাসের জন্য দুর্গত ঘোষণার দাবি বিএনপির

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৩:২২আপডেট : ০২ মে ২০১৭, ১৩:২৫

হাওরের পানিতে ডুবে গেছে ফসল (ফাইল ছবি) অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে ছয় মাসের জন্য দুর্গত ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির প্রধান আব্দুল্লাহ আল নোমান। আজ  মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জানিগাঁও গ্রামে বিএনপি নেতা লক্ষণ শ্রী ইউপি চেয়ারম্যানের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি কৃষকদের মধ্যে পর্যাপ্ত চাল বিতরণ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতা ও মেয়াদ বাড়ানোসহ ছয়টি দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ। পরে ত্রাণ কমিটির নেতৃবৃন্দরা দেখার হাওরের পাড়ে সলিমপুর ও কানলার হাওরের পাড়ে ভল্লবপুরে ত্রাণ বিতরণ করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের