১২ বছর পর মৌলভীবাজার যুবলীগের সম্মেলন আজ

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ মে ২০১৭, ০৭:১৩আপডেট : ০৪ মে ২০১৭, ০৭:১৮

আওয়ামী লীগ যুবলীগ দীর্ঘ ১২ বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (৪ মে)। সকাল ১১টার দিকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা যুবলীগ ও নেতাকর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে,  সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালের ২২ মার্চ । পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ এবং পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে জেলা কমিটির ধারাবাহিক ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন পিছিয়ে যায়। কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। গত মাসে যুবলীগ কেন্দ্রীয় কমিটি ৪ মে সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেয়।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণ সম্পর্কে যুবলীগ জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন কারণে আমরা সম্মেলন করতে পারিনি। তবে আমরা আন্দোলন-সংগ্রাম ও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম। যুবলীগ জেলা শাখার বেশির ভাগ নেতা-কর্মীই সক্রিয় ছিলেন।’

জানা গেছে, যুবলীগ জেলা শাখার সম্মেলন সামনে রেখে ৩০ এপ্রিলের মধ্যে সব ক’টি উপজেলা শাখার সম্মেলন করার কথা ছিল। কিন্তু শুধু বড়লেখা উপজেলা শাখা সম্মেলন করতে পেরেছে। বাকি ছয়টির মধ্যে রাজনগর ও কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি ৩০ এপ্রিলের আগেই ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া কেন্দ্রীয় কমিটি কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলা শাখার সম্মেলন স্থগিত করেছে।

এ বিষয়ে যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব উপজেলায় সম্মেলন হয়নি বা স্থগিত হয়েছে, নতুন কমিটি এসে সেসব উপজেলার শাখাগুলোর সম্মেলন করবে। আমরা জেলা সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সুন্দরভাবে আমাদের কার্যক্রম চলছে।’

যুবলীগ নেতারা জানান, সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক সভা করা হয়েছে। সম্মেলনের তারিখ ও অতিথিদের নাম দিয়ে জেলা শহরের চৌমোহনা, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রফিকুর রহমান, হুইপ মো. শাহাব উদ্দিন, সাংসদ সৈয়দা সায়রা মহসিন ও আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, আওয়ামী লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন যুবলীগ নেতারা।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের