৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০১৭, ০৯:২৮আপডেট : ১১ জুন ২০১৭, ০৯:২৮

বাংলাদেশ রেলওয়ে (ছবি: সংগৃহীত) প্রায় ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

শনিবার (১০ জুন) রাত ১১ টার দিকে উদ্যানের ভেতর ট্রেনটি লাইনচ্যুত হয়। রবিবার (১১ জুন) সকালে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর  সকাল ৯টার দিকে সিলেটে সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘ঝড়ো বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেললাইনের ওপর পাশের টিলা থেকে একটি গাছ উপড়ে পড়ে। শনিবার রাত ১১টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শেষে  ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 

মংলায় চিংড়িতে মড়ক, উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা
মোটরসাইকেলের জন্যই হত্যা করা হয় নয়নকে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম