শ্রীমঙ্গলে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২২:৫১আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:৫৪

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় স্বামী ফারুক মিয়াকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী শিরীন আক্তারকে আটক করছে। সোমবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামের ইমাম উদ্দিন মিয়ার ছেলে
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দা দিয়ে কুপিয়ে স্বামী ফারুক মিয়াকে আহত করে। পরে তার চিৎকারে বাসার আশপাশের লোকজন ছুটে আসলে তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা সরকারি হাসপাতালে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ফারুকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শিরীনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান